শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

হজযাত্রীদের জন্য আরও কার্যকর, নিরাপদ ও আধুনিক ছাতা উদ্ভাবনের লক্ষ্যে নকশা প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ প্রতিযোগিতায় ডিজাইনার, উদ্ভাবক, প্রযুক্তি উন্নয়নকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ের প্রোটোটাইপ, প্রায় সম্পন্ন উদ্ভাবন কিংবা বিদ্যমান কোনো পণ্যের উন্নত সংস্করণ—সব ধরনের উদ্ভাবনী ধারণা জমা দেওয়া যাবে। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট নকশা বা উদ্ভাবনের স্বত্বাধিকারী হতে হবে অথবা তা জমা দেওয়ার বৈধ অধিকার থাকতে হবে।

নির্বাচিত অংশগ্রহণকারীদের যোগ্যতা অর্জনের নোটিশ পাওয়ার পর দুই সপ্তাহের মধ্যে তাদের উদ্ভাবনের কার্যকর (ওয়ার্কিং) প্রোটোটাইপ তৈরি করে জমা দিতে হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের প্রয়োজন বিবেচনায় নতুন ও কার্যকর সমাধান খুঁজে বের করাই মূল লক্ষ্য।

তবে প্রতিযোগিতার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, এটি শুধু সৌদি আরবের জন্য নাকি আন্তর্জাতিক পর্যায়ের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত, বিজয়ীদের পুরস্কার কিংবা নিবন্ধন ফি-সংক্রান্ত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এ ছাড়া মন্ত্রণালয় স্পষ্ট করেছে, প্রতিযোগিতায় নিবন্ধন বা যোগ্যতা অর্জন করলেই সংশ্লিষ্ট নকশা বা পণ্য মন্ত্রণালয় গ্রহণ করবে কিংবা কোনো চুক্তি দেবে—এমন কোনো নিশ্চয়তা নেই।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ