শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সর্ববৃহৎ মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি (ছদর) হিসেবে বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ফকিহ মুফতি মুহাম্মদ তাকী উসমানী  পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী পাঁচ বছরের জন্য এ দায়িত্ব লাভ করেন। একই সঙ্গে মাওলানা হানিফ জালান্ধরী পুনরায় নাজেমে আ'লা (মহাসচিব) নির্বাচিত হয়েছেন।

পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) করাচির দারুল উলুম করাচিতে অনুষ্ঠিত বেফাকের কেন্দ্রীয় এজলাসে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে মজলিসে শূরার ৩৬৫ জন সদস্য এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ১ হাজার ১০০ জন শীর্ষস্থানীয় আলেম অংশ নেন। এর আগে বুধবার দারুল ইফতায় বেফাকের মজলিসে আমেলার ৩২ সদস্যের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি সভাপতি পদে পুনরায় মুফতি মুহাম্মদ তাকী উসমানীর নাম প্রস্তাব করেন। পরে উপস্থিত শূরা সদস্য ও আলেমরা দাঁড়িয়ে হাত তুলে সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব সমর্থন করেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন।

এজলাসে মুফতি তাকী উসমানীর আগমনের সময় উপস্থিত আলেমদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁরা সম্মিলিতভাবে তাকবির ধ্বনির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

মুফতি মুহাম্মদ তাকী উসমানী আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি আইন, ফিকহ, ইসলামি অর্থনীতি ও উচ্চতর গবেষণায় অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে পরিচিত। তাঁর পুনর্নির্বাচনকে পাকিস্তানসহ আন্তর্জাতিক আলেমসমাজ বেফাকের ধারাবাহিক নেতৃত্ব ও দ্বীনি শিক্ষা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ