বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

মদিনায় কমল বাসভাড়া, বাড়ল পরিবহন সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

মদিনায় গণপরিবহনব্যবস্থায় নতুন রুট ও পরিবহনসেবা চালু করা হয়েছে। এর মধ্যে মদিনা বিমানবন্দর থেকে শহরে চলাচলকারী বাসের ভাড়া কমিয়ে ৩ দশমিক ৪৫ সৌদি রিয়াল করা হয়েছে। পাশাপাশি হারামাইন হাইস্পিড রেলওয়ের স্টেশন থেকে মসজিদে নববী পর্যন্ত সরাসরি বাসসেবা চালু করা হয়েছে।

নতুন পরিবহন ব্যবস্থার আওতায় আল জাবাল পার্ক থেকে বাকদো এলাকার কিং ফাহাদ প্ল্যান পর্যন্ত সংযোগকারী নতুন কয়েকটি বাসস্টপ চালু করা হয়েছে। এতে ওই এলাকার বাসিন্দা ও দর্শনার্থীদের যাতায়াত আরও সহজ হবে।

এ ছাড়া থার্ড রিং রোডে নতুন একটি বাস রুট চালু করা হয়েছে। রুটটি এয়ারপোর্ট প্ল্যান এলাকা থেকে কিং আবদুল আজিজ রাউন্ডঅ্যাবট পর্যন্ত চলাচল করবে।

নতুন এসব রুট ও ভাড়া পরিবর্তনের ফলে মদিনা বিমানবন্দর, হারামাইন হাইস্পিড রেলওয়ে স্টেশন এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে গণপরিবহন সংযোগ আরও বিস্তৃত হলো। বিশেষ করে পবিত্র মসজিদে নববীতে আগত মুসল্লিদের জন্য হারামাইন ট্রেন স্টেশন থেকে সরাসরি বাসসেবা চালু হওয়ায় যাতায়াত আরও সহজ হবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ