শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের ইমামতি ও খুতবা দেবেন সৌদি আরবের বিশিষ্ট দুই আলেম শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ আল-বালিলাহ ও শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম।

নির্ধারিত সূচি অনুযায়ী, মক্কার মসজিদুল হারামে খুতবা দেবেন শায়খ বান্দার আল-বালিলাহ। আর মদিনার মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি ও খুতবা দেবেন শায়খ আবদুল মুহসিন আল-কাসিম।

শায়খ বান্দার আল-বালিলাহ ১৯৭৫ সালে পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবেই পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন তিনি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ও ইসলামি ফিকহে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি তায়েফ বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে শিক্ষকতা করেছেন। ২০১৩ সালে পবিত্র মসজিদুল হারামে তারাবির নামাজে ইমামতির দায়িত্ব পান। একই বছরের জিলহজ মাসে তাঁকে মসজিদুল হারামের স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে রাজকীয় আদেশে তাঁকে মসজিদুল হারামের খতিব নিযুক্ত করা হয়। ২০২০ সালে তিনি সৌদি আরবের সিনিয়র স্কলার্স কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম ১৯৬৮ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক এবং তুলনামূলক ফিকহে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিচার বিভাগীয় ইনস্টিটিউট থেকে ইসলামি ফিকহে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি বিচার বিভাগেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে তাঁকে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইমামতি ও খুতবার পাশাপাশি তিনি মসজিদে নববীতে নিয়মিত দ্বীনি শিক্ষাদান করেন। ফিকহ, হাদিস ও ইসলামি জ্ঞানচর্চা বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ ও গবেষণাকর্ম রয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ