বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার দুটি স্থানে গিয়ে পড়েছে। গত বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রামে এবং ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাগামাস এলাকায় আছড়ে পড়ে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, মক্কা অঞ্চল লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো শনাক্ত করে মাঝপথেই ভূপাতিত ও ধ্বংস করতে সক্ষম হয়।

এদিকে মক্কা ও মদিনায় হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের পবিত্র এই দুই শহরকে লক্ষ্য করে তারা কোনো হামলা চালায়নি। বরং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে অবস্থিত সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্য। সর্বশেষ ক্ষেপণাস্ত্রের ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।

বৃহস্পতিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বলেছে, বেসামরিক স্থাপনায় এ ধরনের শত্রুতামূলক হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনাকে হুথি মিলিশিয়াদের বিপজ্জনক শত্রুতামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা হিসেবেও উল্লেখ করেছে সংস্থাটি।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ