রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

৪ ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে উড়োজাহাজ চলাচল। পুরোনো প্রযুক্তিগত সরঞ্জামের ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।

স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শন ডাফি জানান, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবারও বিমান চলাচল শুরু হয়েছে।

পরিবহনমন্ত্রী বলেন, পুরোনো হার্ডওয়্যারের সমস্যার কারণেই এ বিপর্যয় ঘটেছে।

তবে এ ঘটনার পেছনে সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কোনো ত্রুটি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন সাইবার হামলার আশঙ্কা নাকচ করেন। তিনি স্পষ্ট করে জানান, এ ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে মাইক্রোসফটের কোনো প্রযুক্তিগত বিপর্যয়ের কারণেও ফ্লাইট চলাচল বন্ধ হয়নি বলে উল্লেখ করেন তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ