শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হজযাত্রীদের জন্য ১২টি পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী

এক. অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে দুই রাকাত নফল নামাজ ঘরে আদায় করুন। শুকরিয়া আদায় করুন  যে, আল্লাহ তায়ালা আপনাকে এমন  মোবারক সফরের তাওফিক দিয়েছেন। দোয়া করুন, তিনি যেন আপনার সফর সহজ করে দেন এবং আপনার হজ কবুল করে নেন।

দুই. পরিবার-পরিজন থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে যাত্রা করুন এবং তাদের জন্য দোয়া করুন এবং সবার কাছে দোয়া চান।

তিন. সব গুনাহ থেকে তওবা করুন। কারো  কোনো হক বা পাওনা থাকলে তা পরিশোধ করুন।

চার . কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা  চেয়ে নিন।

পাঁচ. হজের যাত্রা শুরু হওয়ার পর থেকে জামায়াতে নামাজ আদায় করবেন। সাথী বা অন্য করো সাথে ঝগড়া-বিবাদ করবেন না। আপনার ব্যবহারে কেউ যেন কখনো কষ্ট না পায় সে দিকে লক্ষ রাখবেন। পাপ হয় এমন কথা বলবেন না। সঙ্গীদের মধ্যে  কোনো আলেম থাকলে তার সাথে ওঠাবসা করুন এবং ইলমে দীন শিখে নিন। বিশেষ করে হজে যা আপনার প্রয়োজন তা শিখে নিন।

ছয়. হজ ক্যাম্পে যত দিন অবস্থান করবেন, আপনার মালপত্র  খেয়াল রাখবেন।

সাত. বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে নিন।

আট.   জেনে নিন আপনার গন্তব্য ঢাকা  থেকে মক্কায়, নাকি মদিনায়। যদি মদিনায় হà