সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

প্রথম তারাবিতে হারামাইনে ১০ লক্ষাধিক মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম তারাবিতে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ১০ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সাউদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ওমরা পালনকারী ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে দুই মসজিদ এবং আশপাশের চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট অব সাউদি আরাবিয়া রমজানের চাঁদ দেখার ঘোষণা দেয়।

ঘোষণার পরপরই মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে তারাবির প্রস্তুতি শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম রাতেই অন্তত ১০ লাখের বেশি মুসল্লি তারাবিতে অংশ নেন।

নামাজের সময় পবিত্র কাবা শরিফের মাতাফ এলাকা ছাড়াও মসজিদের প্রতিটি তলা, ছাদ ও বাইরের চত্বর মুসল্লিতে পূর্ণ ছিল। পবিত্র দুই মসজিদ বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওমরা পালনকারীদের জন্য মাতাফ এলাকা ও নিচতলা নির্ধারণ করা হয়েছে। বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য কয়েকশত ইলেকট্রিক কার এবং স্মার্ট রোবট মোতায়েন রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। কাবা প্রাঙ্গণ ও প্রধান প্রবেশপথগুলোতে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

 

আই.এইচ./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ