সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩০ অক্টোবর কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা আয়োজন করতে যাচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম এবং সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বয়ান পেশ করবেন।

সংগঠনটির প্রচারিত বিজ্ঞপ্তি অনুযায়ী, খলিফায়ে মাদানী শায়খুল ইসলাম লুৎফুর রহমান বর্ণভী (রহ.)  প্রতিষ্ঠিত অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এ ইজতেমার আয়োজন করছে। 

ইজতেমায় সভাপতিত্ব করবেন সংগঠনটির আমীর ও বরুণা মাদরাসার পীর মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইজতেমাকে কেন্দ্র করে বৃহস্পতিবার শেষ রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দোয়া ও জিকির অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এতে দলে দলে যোগ দিতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজকরা।

ইজতেমা উপলক্ষে বিস্তারিত তথ্যের জন্য ০১৭০১-৪৩৩৭৭০ ও ০১৩২৩-২৪১১২২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ