শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

মাদরাসা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিবে শিল্প মন্ত্রণালয়ের ‘বিসিক’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

হাসান আল মাহমুদ 
চিফ রিপোর্টার, আওয়ার ইসলাম 

মাদরাসা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিতে ইচ্ছা প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বিসিকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মিরপুর শাখার কেন্দ্র প্রধান মোঃ মাসুদ রানা এমন আগ্রহের কথা জানান আওয়ার ইসলামকে।

তিনি বলেন, ‘মাদরাসায় পড়ে সবাইতো আর আলেম হতে পারে না, সবার মেধাও সব বিষয়ে কাজ করে না। এমনও হয়, কিছু ছাত্র তার নির্দিষ্ট ক্লাস পৌঁছানোর আগেই ঝরে পড়ে। আমরা চাচ্ছি বিশেষভাবে এই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে দেশের সম্পদে পরিণত করতে।’

তিনি বলেন, ‘ঝরে পড়া এই শিক্ষার্থীরা কারিগরি  শিক্ষা নিতে পারলে তাদের জন্য সরকারি সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে দেশ-বিদেশে যে কোনো স্থানে তারা নিজেদের দক্ষতায় সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারবেন। এতে করে, লাইফে অর্থনৈতিক বিষয় নিয়ে তাদের দুশ্চিন্তা করতে হবে না। জীবনে চলার জন্য ভালো অর্থের জোগান ঘটবে এই কারিগরি শিক্ষা অর্জন করতে পারলে, ইনশাআল্লাহ।’

এই সময় তিনি মাদরাসা শিক্ষার্থীরা কী কী বিষয়ে কারিগরি শিক্ষা নিতে পারবে তার বিবরণ তুলে ধরেন আওয়ার ইসলামের কাছে।

★রিপেয়ারিং ইলেকট্রনিক্স গুডস (৬ মাস)।

★ রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশন রিপেয়ারিং (৬ মাস)।

★ ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং এন্ড মটর রিওয়্যাইন্ডিং ( ৬ মাস)।

এছাড়া, 

★ কম্পিউটার অফিস এ্যাপলিকেশন এন্ড হার্ডওয়্যার মেন্টেনেন্স (৬ মাস) ও

★ কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন (৬ মাস)

প্রশিক্ষণেও অংশ নিতে পারবেন বলে জানান বিসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মিরপুর শাখার এই কর্মকর্তা। 

প্রশিক্ষণে অংশ নিতে কী কী লাগবে? এ বিষয়ে তিনি জানান, 'অফিসের নির্ধারিত ফরমে আবেদন ফরম, সরকার নির্ধারিত নামে মাত্র কোর্স ফি ও এক কপি ছবি লাগবে।'

সার্বিক যোগাযোগ : দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্স ভবন, কক্ষ নং- ৪০৩ (উত্তর) ৬ষ্ঠ তলা, মিরপুর-১১ বাস ষ্টান্ড সংলগ্ন, ঢাকা-১২১৬।
বিস্তারিত জানতে কল :

01721-517100
01937-799955

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ