শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

অফিস সহকারি নিচ্ছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সাময়িক) নিচ্ছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

মঙ্গলবার (০১ আক্টোবর) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডটি এ তথ্য জানিয়েছে।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বোর্ডটি জানায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নিম্নলিখিত পদের জন্য যোগ্যতাসম্পন্ন, আমানতদার ও অভিজ্ঞ লোকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সাময়িক)

সংখ্যা: ১৫ জন

শিক্ষাগত যোগ্যতা :

ক) সানাবিয়া উলিয়া/সমমান পাশ হতে হবে।

খ) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা:

ক) বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।

খ) কম্পিউটার টাইপিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ) হাতের লেখা শুদ্ধ ও সুন্দর হতে হবে।

বয়স: কমপক্ষে ২৫ বছর হতে হবে।

অন্যান্য সাধারণ যোগ্যতা:

১. আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদায় বিশ্বাসী হতে হবে। হানাফী মাযহাবের অনুসারী হতে হবে।

২. চাল-চলন, লেবাস-পোশাক, আখলাক ও নৈতিকতায় সুন্নাতের পাবন্দ হতে হবে।

৩. চাকরিরত অবস্থায় কোন রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবে না।

বেফাক জানায়, আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৩ অক্টোবর ২০২৪ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় বেফাক সভাপতি বরাবর আবেদন, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, NID কার্ডের ফটোকপি, নির্ধারিত ফরমে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সরাসরি বেফাক কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ