বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রসুন তেল মাথায় মাখলে কী উপকার হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

মাথায় খুশকির দৌরাত্ম নিয়ন্ত্রণ করতে আদার রসও বেশ কার্যকরী। চুল পড়া রুখতে, খুশকিসহ, মাথার ত্বকে সংক্রমণ দূর করতে পেঁয়াজের রস ব্যবহার করেন অনেকেই। তবে অতিরিক্ত চুল পড়া নিয়ন্ত্রণ করতে না কি এই দুই উপাদনের চেয়েও বেশি কাজ করে রসুন।

তবে রসুন শুধু খেলেই হবে না, মাথায় মাখতেও হবে। কারণ রসুনের মধ্যে রয়েছে সালফার, অ্যালিসিন, সেলেনিয়াম এবং ফ্ল্যাভোনয়েডস। যা চুলের গোড়ায় পুষ্টি জোগায়। মাথার ত্বকের সংক্রমণ নিয়ন্ত্রণ করে।

ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, চুল উঠে মাথা ফাঁকা হয়ে যাওয়া অংশে বেশ কিছু দিন রসুনের নির্যাস দিয়ে তৈরি জেল লাগানোর পর সেখানে নতুন চুল গজিয়েছে। নতুন চুল গজানো থেকে খুশকি তাড়ানো- এসবে সমানভাবে কাজ করে রসুন। তবে দোকান থেকে কেনা জেল না কিনে বাড়িতে রসুনের তেলও তৈরি করে নেয়া যেতে পারে।

চুলের যত্নে কীভাবে তৈরি করবেন রসুনের তেল-

১. কড়াইতে রসুন দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

২. কয়েক কোয়া রসুন থেঁতো করে বা বেটে নিন।

৩. একেবারে ঢিমে আঁচে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন।

৪. তারপর গ্যাস বন্ধ করে রেখে দিন।

৫. ঠান্ডা হলে কাচের শিশিতে ভরে রেখে দিন। মাঝেমধ্যে রোদে দিতে পারেন।

৬. এবার কড়াইতে আধাকাপ নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন।

গোসলের আধা ঘণ্টা আগে মাথায় মেখে রেখে দিন এই রসুনের তেল। তারপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’তিনবার এই তেল ব্যবহার করলেই মাথার ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ