বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খাঁটি সরিষার তেল চেনার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

চাল, আটা, ময়দা থেকে শুরু করে মসলা, এমনকি ভোজ্য তেলও ভেজাল থাকে। কিন্তু দিনের পর দিন ভেজাল তেল খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।

রান্নায় সরিষার তেল ব্যবহার বেশ প্রচলিত। দীর্ঘদিন ভেজাল সরিষার তেল খেলে বমি-পেট খারাপ, পেট ফোলা, সারা শরীরে ব়্যাশ, গ্লুকোমা এমনকি, দৃষ্টিশক্তিও চলে যেতে পারে৷ হৃৎপিণ্ড, শ্বাসযন্ত্রের রোগ, রক্তাল্পতার ঝুঁকিও বাড়ে ভেজাল তেল থেকে।

ভেজাল তেল চিনতে কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে পারেন-

১ম পদ্ধতি: বাজার থেকে সরিষার তেল কিনে এনে ২-৩ ঘণ্টা রেফ্রিজেরেটরে রেখে দিন৷ তার পর ফ্রিজ থেকে বার করে দেখুন৷ যদি দেখেন তেলের খানিকটা জমে সাদা হয়ে গেছে, তাহলে বুঝবেন সেই তেলে ভেজাল রয়েছে৷ কারণ, খাঁটি সরিষার তেল কখনও জমে না, সবসময় তরল অবস্থায় থাকে৷

২য় পদ্ধতি: সরিষার তেলে ভেজাল আছে কি না, তা বোঝার একটা অত্যন্ত সহজ ঘরোয়া উপায় হচ্ছে, হাতের তালুতে আঙুল দিয়ে ঘষে দেওয়া৷ আপনার হাতের তালুতে একটুখানি সরিষার তেল নিন, তারপর একটু ঘষে নিন৷ যদি তেলের রঙ ছেড়ে যেতে শুরু করে, কোনও অন্যরকম গন্ধ পান, চিটচিটে ভাব অনুভব করেন, বুঝবেন সেই তেল ভেজাল৷

৩য় পদ্ধতি: আসল সরিষার তেলে তীব্র ঝাঁঝাল গন্ধ থাকে, যা চোখে পানি এনে দেয়৷ ভেজাল সরিষার তেলের গন্ধ অতটা তীব্র হয় না৷

৪র্থ পদ্ধতি: সরিষার তেলের রং খুব গাঢ় এবং ঘন হয়। তবে তেলে হালকা হলুদ রং দেখলে তাতে ভেজাল থাকার সম্ভাবনা থাকতে পারে।

সূত্র: নিউজ এইট্টিন

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ