বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রান্নায় লবণ বেশি হলে কি করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

রান্না সুস্বাদু করে তুলতে লবণ হল অপরিহার্য উপাদান। তবে খাবারে লবণের পরিমাণটাও সঠিক হওয়া অনেক জরুরি। একটু এদিক-সেদিক হলেই অনেক স্বাধের রান্না বিফলে যায়।

চলুন জেনে নেওয়া যাক-

পানি

অতিরিক্ত লবণ দিয়ে ফেললে সেই রান্নায় সঙ্গে সঙ্গে পানি মিশিয়ে নিন। পানি মিশিয়ে দিলে লবণের সঙ্গে খাবারের সামঞ্জস্য হতে পারে। সেইসঙ্গে পরিমাণমতো সবজিও মিশিয়ে দিতে পারেন। যদি মাংসতে লবণ বেশি হয়ে যায়, তবে মাংসের টুকরোগুলো ‍তুলে ধুয়ে নিন। এরপর আবার মিশিয়ে নিন।

পেঁয়াজ

একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে কেটে দুই টুকরা করে নিন। তারপর সেগুলি রান্নায় দিয়ে দিন। পেঁয়াজ রান্নার অতিরিক্ত লবণ টেনে নেবে। অবশ্য ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তাতে রান্না সুস্বাদু হবে।

দই

বাড়িতে টক দই থাকলে রান্নায় লবণ বেশি পড়ে গেলেও চিন্তা নেই। একটি ছোট্ট পাত্রে দই ভাল করে ফেটিয়ে নিন। তার পর সেটা রান্নায় দিয়ে দিন। রান্নার নোনতা স্বাদ কেটে যাবে। ঝোলেও অন্য রকম স্বাদ আসবে।

চিনি এবং ভিনেগার

রান্নায় বেশি লবণ হয়ে গেলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বরং চিনি এবং সামান্য ভিনিগার মিশিয়ে নিন। লেবুর রসও দিতে পারেন ভিনিগারের বদলে। এগুলো খাবারের নোনতা ভাব কাটাতে সাহায্য করে।

আলু

মাংসের পাতলা ঝোল রেঁধেছেন, কিন্তু লবণ বেশি পড়ে গিয়েছে। সে ক্ষেত্রে লবণ বেশি হলে একটি সহজ উপায় রয়েছে। কিছু আলুর খোসা অথবা বড় বড় আলুর টুকরা রান্নায় দিয়ে দিন। নিমেষে সব বাড়তি লবণ টেনে নেবে। স্বাদ স্বাভাবিক হয়ে গেলে আলুর খোসাগুলো তুলে ফেলে দিন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ