বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খালি পেটে ভেজানো খেজুর খেলে কী হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

খেজুরে থাকা ফাইবার ও আয়রন শরীরের অনেক উপকারে আসে। খেজুরে প্রাকৃতিক মিষ্টি থাকে, যে কারণে এটি চিনির বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। নানা ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে এতে। নিয়মিত খেজুর খেলে তা স্বাস্থ্যের উন্নতি করে, হার্টের স্বাস্থ্য বজায় রাখে, রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।

বিশেষজ্ঞরা বলেন, ভিজিয়ে রাখা খেজুর সকালে খালি পেটে খেতে হবে। তাহলেই এটি শরীরের অনেক রোগ থেকে মুক্তি দেবে।

খেজুর কেন ভিজিয়ে রেখে তারপর খাবেন? চলুন জেনে নেওয়া যাক-

খেজুর ভিজিয়ে রাখলে তাতে উপস্থিত ট্যানিন বা ফাইটিক অ্যাসিড দূর হয়, যা এর পুষ্টিগুণকে সহজে শোষণ করে। ভিজিয়ে রাখলে এই ফল সহজে হজম হয়। আপনার যদি এই অভ্যাস আগে থেকে না থাকে তবে শুরু করতে পারেন। ভিজিয়ে রাখা খেজুর নিয়মিত খেলে উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন।

আপনি যদি খেজুরের স্বাদ নিতে চান এবং সেগুলো থেকে পুষ্টিও শোষণ করতে চান তবে খাওয়ার আগে সারারাত (অন্তত ৮-১০ ঘণ্টা) ভিজিয়ে রাখুন। এরপর সকালে উঠে খালি পেটে সেই খেজুর খান। এতে সারাদিন সতেজ অনুভব করবেন। খেজুর দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে কাজ করবে।

ওজন কমাতে চান তাদের জন্য খেজুর কার্যকরী একটি খাবার। কারণ খেজুরে প্রচুর ফাইবার থাকায় এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়ার সুযোগ দেয় না। তাই নিয়মিত ভেজানো খেজুর খেলে তা ওজনও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে দেয়। সেইসঙ্গে এটি কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। প্রতিদিন অন্তত ২টি খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যাবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ