বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভালো ঘুমের জন্য রাতে যে ৩টি কাজ করবেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

যদি রাতে ভালো ঘুম না হয় তবে সারাদিনই কাজের কোনো গতি খুঁজে পাওয়া যায় না। মনমেজাজ খারাপ থাকায় কোনো কাজেই ঠিকমতো মনোযোগও থাকে না। আবার শরীরও হয়ে পড়ে বেশ দুর্বল। তাই নিয়মিত ভালো ঘুম হওয়ার কোনো বিকল্প নেই।

শারীরিক ও মানসিক অবসাদ কিংবা বিষন্নতা থেকে বাঁচতে তাই ভালো ঘুমের জন্য অনেকেই বেছে নেন ঘুমের ওষুধ। কিন্তু এতে উপকারের চেয়ে অপকারের পাল্লাই কিন্তু বেশি ভারি। 

 
তাই ভালো ঘুমরে জন্য রাতে বেছে নিন তিনটি অভ্যাসকে। আসুন একে একে তা জেনে নিই:
 
১। ভালো ঘুমের জন্য বেশ কার্যকরী বলতে পারেন কলাকে। কলাতে থাকা ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম পেশি, ও স্নায়ুকে রিল্যাক্স করতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা কার্বোহাইড্রেট, আপনাকে প্রাকৃতিক উপায়ে ঘুম পাড়িয়ে দিতে সাহায্য করে। তাই রাতের খাবার শেষে একটি কলা খেয়ে নিন।
 
২। ঘুমের পরিবেশ তৈরি করতে হালকা হলুদ বা নীলাভ আলো ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে বাতাসে ছড়িয়ে দিতে পারেন ফুলের একটি সুন্দর এয়ার ফ্রেশনারও। আর হা শুরুতেই দোয়া পড়ে নিন, اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَاَحْىَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহইয়া।’
  
৩। ভালো ঘুমের জন্য ঘুমাতে যাওয়ার কমপক্ষে ২ ঘন্টা আগে থেকে মোবাইল, কম্পিউটার ব্যবহার থেকে বিরত থাকুন। ঘুমাতে যাওয়ার ২০ মিনিট আগে ৫ মিনিট ঘরেই সামান্য একটু হাঁটার অভ্যাস করুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ