বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যেসব খাবার খেলে চুল পড়া কমবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুল সব মানুষের সৌন্দর্য বাড়ায়। চুল পড়ার সমস্যা নারী-পুরুষ সবার জন্যই বেশ বিব্রতকর। যার মাথায় টাক পড়ে তিনিই কেবল বোঝেন চুলের মর্ম। প্রতিদিন ঝরে যাচ্ছে আপনার চুল।অনেক কিছু করেও হয়তো চুল পড়া বন্ধ করতে পারছেন না।

চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে খুশকি অনেক বড় সমস্যা।অতিরিক্ত চুল ঝরা, রুক্ষতাসহ স্ক্যাল্প ইনফেকশন জন্য বেশিরভাগ ক্ষেত্রে খুশকিই দায়ি। 

তবে চুল ঝরা, বিশেষ করে টাক পড়া রোধে নানাবিধ ওষুধ ও চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো কাজে আসছে না। তবে আপনি জানেন কী? কিছু খাবার আছে যা খেলে আপনার চুল পড়া বন্ধ হবে।  আসুন জেনে নেই এমন কিছু খাবার সম্পর্কে। যা আপনার চুল পড়া কমাতে পারে। 

সবুজ শাকসবজি 

পালং শাক, বাঁধাকপি ও ব্রকলি ভিটামিন, মিনারেলস (খনিজ) এবং অ্যান্টিঅক্সিডেন্টের সব চাইতে ভাল উৎস।এই খাবারগুলো প্রতিদিন খেতে পারেন।এসব খাবার চুলের গোড়া মজবুদ করে।এছাড়া চুল পড়া কমায়।  

মাছ

সামুদ্রিক মাছ ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে এমন মাছ খেতে পারেন। এসব মাছ আপনার চুল পড়া বন্ধে সাহায্যে করবে।সপ্তাহে ৩-৪ দিন  ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেলে চুল পড়া বন্ধ হবে।

গাজর

গাজর একটি সুস্বাদু সবজি যা হাতের কাছেই পাওয়া যায়। গাজর দেহের রোগপ্রতিরোধ বৃদ্ধি করে চুল ও ত্বকের যত্ন নেয়। 

গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন এবং ভিটামিন এ।যা চুলের গোঁড়ায় প্রাকৃতিক তেল তৈরি করে।যা চুলের গোঁড়া  মজবুদ করে ও চুল পড়া কমায়। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ