রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায় হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন বোটে আইআরজিসির হামলা

একটানা চেয়ারে বসে পিঠে, কোমরে ব্যথা? জেনে নিন সহজ সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাদিন একটানা বসে বা দাঁড়িয়ে কাজ করতে হয় অনেককেই। একভাবে কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে অল্প বয়সে পিঠের ব্যথায় ভোগেন অনেকে। পিঠ থেকে কোমর তীব্র যন্ত্রণায় ছিঁড়ে পড়ে। এর কারণে একটানা মুখ গুঁজে কাজ করতে করতে মেরুদণ্ডের সমস্যাও তৈরি হয়।

তাৎক্ষণিক আরাম পেতে ওষুধ বা ইঞ্জেকশনের ওপর নির্ভর করেন অনেকেই। তবে সেই সব না করে জীবনযাপনের সামান্য পরিবর্তন করলেই মিলবে আরাম। চলুন জেনে নিই বিষয়গুলো।

রইল টিপস

কোমরে ব্যথা হলে নড়াচড়া করতে কষ্ট হয়। তবে আস্তে আস্তে কিছু যোগাসন বা স্ট্রেচ করলে আরাম মিলতে পারে। নিয়মিত এই অভ্যাসে ব্যথা থেকে রেহাই মিলতে পারে।

অতিরিক্ত ধূমপান করলে মেরুদণ্ডের সমস্যা থেকে রেহাই পেতে দেরি হয়। তবে ধূমপান না করলে তা নানা রকম ব্যধি থেকে তাড়াতাড়ি মুক্তি দেয়।

ঘুম কম হলেও কোমরের ব্যথা বাড়তে পারে। ঘুমের সময় স্নায়ু এবং পেশি শিথিল হয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠলে সেই পেশি অনেক বেশি তরতাজা থাকে।

চেয়ারে বসার সময়, শিরদাঁড়া সোজা করে বসুন। ক্লান্ত শরীরে কী ভাবে বিছানায় শুতে যাচ্ছেন তার উপরেও কোমরের ব্যথার বাড়া কমা নির্ভর করে।

বেশি ওজন হলে কোমরে বা পিঠের যন্ত্রণা হওয়ার ঝুঁকি বেশিব থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখুন। ক্রমবর্ধমান হলে খাওয়াদাওয়া রাশ টানুন, শরীরচর্চা করুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ