বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শীতের হাতছানি; প্রস্তুতি নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওয়ায় হিমেল পরশ গায়ে লাগতে শুরু করে দিয়েছে ইতোমধ্যেই। তবে শীতপ্রেমীরা জানতে চান, জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে? ক্যালেন্ডারের পাতায় শীত পড়তে আর বেশি ‍অপেক্ষা করতে হবে না।

যেভাবে নেবেন শীতের প্রস্তুতি:

  • লেপ, কম্বল, কমফোর্টার বের না করে থাকলে বের করে নিন
  • লেপ রোদে দিন, অন্যগুলো ড্রাইওয়াশ করিয়ে নিতে পারেন
  • সোয়েটার ও শাল ঠাণ্ডা পানিতে শ্যাম্পু ও লেবুর রস দিয়ে ধুয়ে নিন
  • লেদারের জ্যাকেট, স্যুট বাড়িতে না ধুয়ে লন্ড্রিতে দিন
  • নতুন করে কিনতে হলে কম্বলের পরিবর্তে কমফোর্টার কিনতে পারেন। কারণ কম্বলে ধুলা আটকে গিয়ে অনেকের অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

বাজারে দেশি বিদেশি নানা ব্র্যান্ডের কমফোর্টার পাওয়া যায়। এগুলো সাইজ ও কোয়ালিটির ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। সাধারণত দুই-তিন হাজার টাকায় কমফোর্টার পাওয়া যায়। তবে হাঁসের পালকে তৈরি কমফোর্টারের দাম সবচেয়ে বেশি। ডাবল সাইজের এমন একটি কমফোর্টার প্রায় ১৫ হাজার টাকা পড়বে। 

এছাড়া শাল-সোয়েটার, জ্যাকেট আর আরামদায়ক ফরমাল ও ক্যাজুয়াল স্যুটের পসরা সাজিয়ে বসেছে ফুটপাতের দোকান থেকে শুরু করে অভিজাত ফ্যাশন হাউসগুলো। সাধ ও সাধ্যের মধ্যে বেছে নিন পছন্দমতো।

ত্বকের নানা ধরনের সমস্যা এড়াতে নতুন পোশাক অবশ্যই একবার ধুয়ে বা ড্রাই ওয়াশ করে ব্যবহার করবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ