বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গরমে ঘামাচিতে অতিষ্ঠ শিশু: কারণ, প্রতিকার ও যত্নে বিশেষজ্ঞের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গরম এলেই শিশুদের মাঝে একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা দেখা দেয়—ঘামাচি। এটি মূলত ছোট ছোট লালচে ফুসকুড়ি বা গুটির মতো, যা ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে যাওয়ায় ঘাম ঠিকভাবে বের হতে না পারার ফলে ত্বকের ওপর দেখা দেয়।

নবজাতক ও শিশু বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডা. মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন শিশুদের ঘামাচির কারণ, প্রতিকার ও যত্নের টিপস।

শরীরে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব এবং অতিরিক্ত কাপড়ে মোড়ানোই ঘামাচি হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ‘অতিরিক্ত গরম লেগে ঘাম হলে এবং টাইট বা সিনথেটিক কাপড় পরালে শিশুদের ঘামাচি হয়ে থাকে।’

প্রতিকার ও প্রতিরোধে করণীয়

ঘামাচি সমস্যা থেকে মুক্তি পেতে ডা. শাহিনুল শিশুদের মা-বাবার প্রতি যেসব পরামর্শ দিয়েছেন-

১) হালকা ও সুতির কাপড় পরান — শিশুর ত্বকে যেন পর্যাপ্ত পরিমাণ বাতাস লাগে।

২) ভেজা কোনো গামছা বা সুতি কাপড় দিয়ে শরীর মুছে দিবেন এবং দিনে ২ বার শিশুকে নিয়মিত গোসল করান।

৩) ত্বক শুষ্ক রাখুন — ঘাম হলে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন।

৪) পাউডার ব্যবহার: ঘামাচির জন্য বিশেষ মেডিকেটেড পাউডার (যেমন: ক্যালামাইন) ব্যবহার করতে পারেন।

৫) এসি বা ফ্যানের হালকা বাতাসে রাখুন – তবে সরাসরি বাতাসে নয়।

৬) অতিরিক্ত কাপড় পরাবেন না — শিশুর শরীর যেন ঠাণ্ডা ও স্বস্তিদায়ক থাকে।

সতর্কতা:

ঘামাচি সাধারণত নিজে থেকেই ভালো হয়ে যায়। তবে যদি ফুসকুড়ি পেকে যায়, ইনফেকশন হয় বা শিশুর জ্বর আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ