বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তালশাঁসের যত উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

মুহাম্মদ মিজানুর রহমান

যারা গ্রামে বেড়ে উঠেছেন তাদের কাছে তালের শাঁস সুপরিচিত একটি ফল। কেননা, গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই থাকে এক বা একাধিক তালগাছ। কাচা তালের মধ্যে থাকা নরম জলীয় অংশটি তালশাঁস নামে পরিচিত। বরফের মতো স্বচ্ছ বলে এটাকে অনেকে আইস অ্যাপেলও বলে থাকেন। মুখরোচক এই ফলটি খেতেও যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর।

পুষ্টি উপাদান

তালশাঁসে প্রায় ৯০ শতাংশ পানি থাকে। তাই এই গরমে পানির চাহিদা পূরণে তালশাঁস রাখতে পারে দারুণ ভূমিকা। এই ফলে আছে অনেকগুলো ভিটামিন এবং খনিজ উপাদান--যা মানবদেহের জন্য খুবই উপকারী। তালশাঁসে ক্যালসিয়াম, ফটাসিয়াম, ফ্যাট, সোডিয়াম, ফাইবার, কার্বোহাইড্রেট প্রোটিন সহ আরও কিছু উপকারী উপাদান রয়েছে।

তালশাঁসের ওষুধিগুণ

তালশাঁস একটি ঠান্ডা জাতীয় ফল। তাই তালশাঁস খেলে পেটে শীতল এক অনুভূতি হয়। আরামদায়ক অনুভূতির পাশাপাশি এটি আমাদের শরীরের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করে পানি শূন্যতা রোধ করে। যারা প্রায়শই পেটের সমস্যায় ভোগেন তাদের জন্য তালশাঁস একটি উপকারী ফল। যাদের ঘনঘন ঢেকুর উঠে তালশাঁস তাদের ঢেকুরের মাত্রা কমিয়ে দেয়। দূর করে বমি বমি ভাবও। তালশাঁস মানসিক রোগ প্রতিরোধেও দারুণ কার্যকরী। এতে এমন কিছু ঔষুধি গুণ রয়েছে যা মানসিক সুস্বাস্থ্য ঠিক রাখে। মুখের রুচি ফেরাতেও তালশাঁসের জুড়ি মেলা ভার। তালশাঁস সোডিয়াম, পটাশিয়াম সহ শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ঠিক রেখে শরীরকে করে তুলে সতেজ। এছাড়া খিদে ভাব কমানো এ বং হজম শক্তি বৃদ্ধিতেও তালশাঁস সাহায্য করে। তালশাঁস দূর করে শুষ্ক ত্বকের সমস্যা, দেয় লিভারের সুরক্ষা। তালশাঁস ডায়াবেটিস রোগীর জন্যও বেশ উপকারী্।

বেশি খাওয়া ভাল নয়

কোনো কিছুই অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল নয়। তালশাঁসও তাই পরিমিত মাত্রায় খাওয়া উচিত। অনেকে লোভ সামলাতে না পেরে এই ফল বেশি খেয়ে ফেলে। এতে দেখা দিতে পারে বেশ কিছু জটিলতা। যেমন, বেশি খেলে পেট গরম হতে পারে, পেটে ব্যথাও করতে পারে। হতে পারে বমি বমি ভাবও। আর যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের তালশাঁস না খাওয়াই উত্তম। এছাড়া যাদের এলার্জি সমস্যা আছে তাদেরও তালশাঁস থেকে দূরে থাকা উচিত।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ