বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যেসব অভ্যাস জীবন বদলে দিতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

আমরা সবাই চাই আমাদের জীবনটা বদলে যাক। এটাই হয় একজন মানুষের অহর্নিশ প্রচেষ্টা এবং প্রত্যাশা। 

আসলেই এমন কিছু আছে যা আমূল বদলে দিতে পারে আমাদের জীবন। এমন কিছু অভ্যাস আছে যেগুলো নিয়মিত চর্চা করলে বদলে যাবে জীবন। পাশাপাশি মানসিক, শারীরিক এবং সামাজিকভাবে অনেক পরিবর্তন দৃশ্যমান হয়ে উঠবে।

ভোরে ওঠা 
 
সফল মানুষদের জীবনী পাঠ করলে দেখা যাবে, সফল মানুষদের একটা সাধারণ অভ্যাস—ভোরে ঘুম থেকে ওঠা। কেননা, দিনের শুরুটাই যদি প্রোডাক্টিভ হয়, পুরো দিনটাই ইতিবাচকভাবে কাটে। এই একটি অভ্যাস জীবন বদলে বিরাট ভূমিকা রাখে।

নিয়মিত নামাজ/ধ্যান/মেডিটেশন  

মনকে শান্ত ও স্থির রাখতে হলে আত্মিক সংযোগ খুব জরুরি। নামাজের পাবন্দি, ধ্যান বা মেডিটেশন মানুষের মানসিক শক্তি বৃদ্ধি এবং আত্মবিশ্বাসী করে তোলে।

পাঠ্যাভ্যাস গড়ে তোলা 
 
প্রতিদিন অন্তত ২০-৩০ মিনিট বই পড়া জ্ঞানের ভাণ্ডার যেমন সমৃদ্ধ করে তেমনি চিন্তাশক্তিও বাড়ায়। এছাড়া বই পড়া বিনোদনেরও অন্যতম মাধ্যম। তাই প্রত্যেক মানুষের পাঠাভ্যাস গড়ে তোলা জরুরি।

কৃতজ্ঞতা প্রকাশ  

শুকরিয়া প্রকাশ মানুষের অন্যতম একটি ভালো গুণ। প্রতিদিন বিভিন্ন নেয়ামতের শুকরিয়া আদায় কিংবা ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মনকে প্রশান্ত রাখে এবং নেতিবাচকতা দূর করে।

ব্যায়াম বা হাঁটা  

শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাচলা বা হালকা ব্যায়াম অভ্যাস করুন। এই একটি অভ্যাস শারিরীক ও মানসিক সুস্থতার জন্য দারুণ নিয়ামক।

সোশ্যাল মিডিয়ায় সময় কমানো  

আমাদের সমাজের একটি বড় ব্যাধি সোশ্যাল মিডিয়া। অপ্রয়োজনীয় স্ক্রলিং সময় নষ্ট করে ও মনোযোগ কমায়। সময় নির্ধারণ করে ব্যবহার করলে প্রোডাক্টিভিটি বাড়ে।

দৈনিক কাজের তালিকা তৈরি  

দিন শুরু করার আগে টু-ডু লিস্ট তৈরি করলে সময় ব্যবস্থাপনা সহজ হয় এবং গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিকভাবে শেষ হয়। আর টু-ডু লিস্টতৈরি না করে দিনটা শুরু করলে পদে পদে বাঁধতে পারে বিপত্তি।

প্রতিদিন কিছু শেখা

শেখার কোনো শেষ নেই। যত শিখবেন তত নিজেকে ঋদ্ধ করতে পারবেন। শুধু তাই নয় নতুন শব্দ, স্কিল বা তথ্য শিখলে মস্তিষ্ক সক্রিয় থাকে। পাশাপাশি বাড়ে আত্মবিশ্বাস।

 ভালো মানুষের সাথে সময় কাটানো

কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। কথাটা শতভাগ সত্য। পজিটিভ, উৎসাহদাতা, আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শে থাকলে নিজের মনোভাবও বদলায়।

বাজেট ও খরচ নিয়ন্ত্রণ

বাজেট এবং খরচ নিয়ন্ত্রণে বেশিরভাগ মানুষই ভুল করে। এর ফলে মানূষ নানাবিধ জটিলতায় পতিত হয়। কিন্তু খরচ নিয়ন্ত্রণ করলে আর্থিক স্বাধীনতা ও নিরাপত্তা আসে। ধীরে ধীরে বদলে যায় জীবন।

নিয়মিত নিজেকে পর্যালোচনা

নিজেকে জানা এবং নিজেকে নিয়ে ভাবা খুবই জরুরি। প্রতিদিন বা সপ্তাহে একদিন নিজের কাজ, ভুল ও অর্জন নিয়ে চিন্তা করলে উন্নতি সম্ভব হয়। সম্ভব হয় ভুল শুধরানোও।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ