বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খালি পেটে মেথি ভেজানো পানি কেন খাবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালি পেটে ভেজানো মেথি পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে জানাচ্ছেন পুষ্টিবিদ ও আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। প্রাচীনকাল থেকেই ভেষজ হিসেবে ব্যবহৃত মেথি শুধু রান্নার উপাদান নয়, এটি বিভিন্ন রোগ প্রতিরোধ ও শরীরের সুস্থতায় কার্যকর ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, রাতে এক গ্লাস পানিতে এক-দুই চা চামচ মেথি দানা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করলে শরীরে নানা উপকার পাওয়া যায়।

প্রথমত, এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি পাচনতন্ত্রকে সচল রাখে। দ্বিতীয়ত, মেথির ভেজানো পানি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর, যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী।

এছাড়া মেথি পানি অতিরিক্ত ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে। গবেষণা বলছে, এতে থাকা উপাদান খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। শুধু তাই নয়, নিয়মিত সেবনে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়, ফলে ত্বক উজ্জ্বল থাকে এবং চুল পড়াও কমে।

তবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, নিয়মিত ব্যবহারের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি। বিশেষ করে যারা ওষুধ সেবন করেন বা নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ