বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্লেট ধোয়ার অভ্যাসে ফুটে ওঠে ব্যক্তিত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাবার শেষে অনেকেই নিজের প্লেট টেবিলেই রেখে দেন, আবার কেউ কেউ অভ্যস্ত নিজের প্লেট নিজে ধুয়ে পরিষ্কার করে রাখতে। ঘরোয়া পরিবেশে হোক বা দাওয়াতে—এই অভ্যাসকে অনেক সময় সাধারণ বিষয় মনে করা হয়। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, প্লেট ধোয়ার অভ্যাস শুধু পরিচ্ছন্নতার নয়, বরং এটি একজন মানুষের ব্যক্তিত্ব, মানসিক গঠন ও চিন্তাধারার প্রতিফলন।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গে নিজের থালা-বাসন ধুয়ে ফেলেন, তাদের মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মনোবিজ্ঞানীদের মতে, এই ছোট্ট অভ্যাসটি আসলে একাধিক ইতিবাচক চারিত্রিক দিক প্রকাশ করে—

কাজ শেষ করার প্রবণতা

যারা নিজের প্লেট নিজে ধুয়ে ফেলেন, তারা অসমাপ্ত কাজ পছন্দ করেন না। যেকোনো কাজ শুরু করলে সেটি দ্রুত শেষ করতে চান। খাবার শেষে প্লেট ধোয়া তাদের জন্য এক ধরনের মানসিক স্বস্তি এনে দেয়।

পরিচ্ছন্নতা ও দায়িত্ববোধ

এই ধরনের মানুষরা সাধারণত নিজেদের পরিবেশ ও আশেপাশের মানুষের প্রতি সচেতন। রান্নাঘর ও ঘর পরিষ্কার রাখা তাদের কাছে দায়িত্বের অংশ। তারা অন্যদের কষ্ট কমাতে সচেষ্ট থাকেন।

রুটিন মেনে চলার অভ্যাস

খাওয়ার পর প্লেট ধোয়া তাদের জীবনের একটি রুটিন হয়ে দাঁড়ায়। এতে সিদ্ধান্ত নেওয়ার মানসিক চাপ কমে এবং জীবনযাত্রায় শৃঙ্খলা বজায় থাকে।

আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা

বিশ্রামের প্রলোভন থাকলেও তারা আগে কাজ শেষ করতে পছন্দ করেন। এই অভ্যাস তাদের আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।

মাইন্ডফুলনেস বা সচেতনতা

প্লেট ধোয়ার সময় পানির প্রবাহ, সাবানের ফেনা কিংবা হাতের স্পর্শে মনোযোগ দেওয়া মানসিক একাগ্রতা বা মাইন্ডফুলনেস বাড়াতে সাহায্য করে। ফলে তারা মানসিকভাবে শান্ত ও চাপমুক্ত থাকতে পারেন।

বিনয়ী স্বভাব

বাসন ধোয়া ছোট একটি কাজ হলেও যারা এটি নিজেরা করেন, তারা সাধারণত অহংবর্জিত ও বিনয়ী চরিত্রের মানুষ। তারা প্রশংসা নয়, দায়িত্ববোধ থেকেই কাজটি করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ