বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফ্রিজে রাখা উচিত নয় যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি যন্ত্র। খাবার তাজা রাখা, সময় বাঁচানো এবং নষ্ট হওয়ার ঝুঁকি কমাতে ফ্রিজের জুড়ি নেই। তবে সব খাবারই যে ফ্রিজে রাখা নিরাপদ বা উপকারী—তা কিন্তু নয়। কিছু খাবার ভুলভাবে ফ্রিজে সংরক্ষণ করলে স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। জেনে নিন এমনই কয়েকটি খাবার সম্পর্কে, যেগুলো ফ্রিজে রাখা এড়িয়ে চলাই ভালো।

আলু

আলু আমাদের প্রতিদিনের খাবারের গুরুত্বপূর্ণ অংশ। সেদ্ধ, ভাজা কিংবা ভর্তা—সব রূপেই জনপ্রিয় এই সবজি। তবে আলু কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। ঠান্ডা তাপমাত্রায় আলুর স্টার্চ দ্রুত চিনিতে পরিণত হয়, ফলে রান্নার আগেই আলু শক্ত হয়ে যেতে পারে এবং স্বাদ বদলে যায়। আলু সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হলো রান্নাঘরের শুষ্ক ও ঠান্ডা নয়—এমন জায়গায় রাখা।

কলা

ফ্রিজে রাখলে কলার খোসা দ্রুত কালো হয়ে যায়। ঠান্ডা পরিবেশ কলার স্বাভাবিক পাকার প্রক্রিয়াকে ব্যাহত করে। কলা কিনে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে পাকানোই সবচেয়ে ভালো। এতে কলার পুষ্টিগুণ ঠিক থাকে এবং স্বাদও ভালো হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী এই ফলটি তাই ফ্রিজের বাইরে রাখাই বুদ্ধিমানের কাজ।

তরমুজ

তরমুজ ঠান্ডায় সংরক্ষণ করলে দ্রুত পচে যেতে পারে। অনেকেই গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে পছন্দ করেন, কিন্তু আস্ত তরমুজ ফ্রিজে রাখা মোটেও উপযোগী নয়। ঘরের তাপমাত্রায় এটি তুলনামূলকভাবে বেশি সময় ভালো থাকে। তরমুজ কেটে ফেললে দ্রুত খেয়ে ফেলা উত্তম।

পেঁয়াজ

পেঁয়াজ এবং আলু একসঙ্গে রাখলে দুটিই দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পেঁয়াজের জন্য দরকার ভালো বায়ু চলাচল এবং শুষ্ক পরিবেশ। ফ্রিজের আর্দ্রতা পেঁয়াজকে নরম করে ফেলে এবং পচন ধরাতে পারে। তাই পেঁয়াজ সবসময় ফ্রিজের বাইরে আলাদা জায়গায় রাখুন।

কফি

অনেকে কফিকে তাজা রাখতে ফ্রিজে রেখে দেন, কিন্তু এটি আদর্শ পদ্ধতি নয়। ফ্রিজের আর্দ্রতা ও অন্যান্য খাবারের গন্ধ কফির স্বাদ নষ্ট করতে পারে। কফি সংরক্ষণের জন্য সবচেয়ে ভালো হলো শুষ্ক, ঠান্ডা নয় এমন জায়গায় বায়ুরোধী পাত্র ব্যবহার করা।

সঠিকভাবে খাবার সংরক্ষণ করলে যেমন স্বাদ বজায় থাকে, তেমনি পুষ্টিগুণও অক্ষুণ্ন থাকে। তাই ফ্রিজ ব্যবহার করার আগে জেনে নিন—কোন খাবার ঠান্ডা রাখার উপযোগী, আর কোনটি নয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ