|| হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ||
সেই হিফজখানার ছাত্রজীবন থেকেই কক্সবাজার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে শরিক হওয়ার খোশনসিব হয়ে আসছে আলহামদুলিল্লাহ। সে সুবাদে প্রতিবছরই আওলাদে রাসুল স. আল্লামা সায়্যিদ আব্দুল মজিদ নদীম রহ. কে কাছ থেকে দেখা এবং সরাসরি হযরতের বয়ান শ্রবণের সুযোগ হতো। সেই ছোট্ট বয়সেও গভীর অভিনিবেশে একাগ্রচিত্তে শুনতাম খতীবুল আসর হযরত নদীম সাহেব রহ. এর ঈমানজাগানিয়া বয়ান। যা আমাদের জীবনস্মৃতির এক আলোকিত অধ্যায় হিসেবে অম্লান হয়ে আছে এবং থাকবে।
কেবল কক্সবাজার নয়; পুরো বাংলাদেশেই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন তিনি। কুরআন-সুন্নাহর আলোকে তাঁর দরদমাখা বয়ান আমাদের হৃদয় ছুঁয়ে যেত। সে বয়ান শ্রবণে হৃদয়ে তাকওয়া, ইশকে রাসুল স., হুব্বে সুন্নাতে মোস্তফা স. ও আযমতে সাহাবা র. এর উজ্জীবন ঘটতো। অনুভূত হতো এক অকৃত্রিম প্রশান্তি।
এখনো আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। তবে হযরত নদীম সাহেব রহ. আমাদের মাঝে নেই অনেক বছর হয়ে গেল। ফলে হযরতের দরদী কণ্ঠে সেই ঈমানদীপ্ত বয়ান সরাসরি শোনার সুযোগও আর নেই। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কয়েক বছর ধরে একই সম্মেলনে তাশরিফ আ