ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি উপলক্ষে প্রকাশিত পাঁচটি সাহিত্য সাময়িকীর সম্মিলিত প্রয়াস ‘সাত দশকের ঐতিহ্যপত্র’-এর পাঠ উন্মোচনের আয়োজন করা হয়েছে।
আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠ সংলগ্ন ‘আল ইমদাদ পাঠাগার স্টল’-এ পাঠ উন্মোচন অনুষ্ঠিত হবে।