সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ ১৩০ বছর বয়সে হজ পালন করা আলজেরিয়ার নারীর ইন্তেকাল ইফায় নতুন সচিবের যোগদান, বিদায় নিলেন আগের সচিব কত বছর বয়স থেকে আমলনামায় গুনাহ লেখা হয়? হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়, সহায়তা দিচ্ছে পাকিস্তান নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী কবি ফররুখের কজন বন্ধু-সুজন সৌদি আরবের সঙ্গে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম, প্রবীণ আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক ও সমবেদনা জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

যৌথ শোকবার্তায় হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, মাওলানা উসমান ফয়েজী (রহ.) ছিলেন দ্বীনি ইলম, তালিম-তারবিয়ত ও উম্মাহর খেদমতে একজন নিবেদিতপ্রাণ আলেম। দীর্ঘদিন মেখল মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইসলামী শিক্ষার প্রসার ও অসংখ্য যোগ্য আলেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তারা বলেন, তাঁর দীর্ঘদিনের দ্বীনি খেদমতের মাধ্যমে দেশ একজন খাঁটি আলেমে দ্বীন ও সমাজসংস্কারককে হারিয়েছে। তাঁর ইন্তেকালে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় হেফাজতের আমীর ও মহাসচিব মরহুমের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, ছাত্র ও ভক্ত-অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন তাঁর সব দ্বীনি খেদমত কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ