বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

আওয়ার ইসলাম সম্পাদকের ছোট বোনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামি ধারার শীর্ষ অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টোফোর ডটকমের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবের ছোট বোন সুমাইয়া আইয়ুব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে সুমাইয়া আইয়ুবের বয়স হয়েছিল ২৩ বছর। তার স্বামী মাওলানা সানাউল্লাহ মাদরাসা শিক্ষক। তাদের দুই বছরের একমাত্র ছেলে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা তার বড় ভাই হুমায়ুন আইয়ুবের চৌধুরীপাড়ার বাসায় অবস্থান করছিলেন। সেখানেই গত রোববার (২০ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তাৎক্ষণিক খিদমাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

মরহুমার লাশ কিশোরগঞ্জের বাজিতপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে আওয়ার ইসলাম সম্পাদকের বোনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশিষ্টজনেরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ