বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আলীগড়ে দীর্ঘদিন অসুস্থতার পর ইন্তেকাল করেছেন বিশিষ্ট আলেমেদীন মুফতি সামিন আশরাফ কাসেমী।

শনিবার (৩ অক্টোবর) মাগরিবের নামাজের কিছুক্ষণ পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, শিষ্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মুফতি সামিন আশরাফ কাসেমীর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশ করা হবে।

এদিকে পরিবারের পক্ষ থেকে আপাতত ফোন কলসহ বিভিন্নভাবে যোগাযোগ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকালে তাঁর পরিবার, শিষ্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টরা গভীরভাবে শোকাহত। 

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ