সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

রাবেতার সাবেক মহাসচিব ড. আবদুল্লাহ ওমর নাসিফ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ইসলামি সেবা সংস্থা রাবেতাতুল আলমিল ইসলামির (বিশ্ব মুসলিম লিগ) সাবেক মহাসচিব ড. আবদুল্লাহ ওমর নাসিফ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ছিলেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সাবেক উপপ্রধান। এছাড়া তিনি একজন রসায়নবিদ ও ভূতাত্ত্বিক হিসেবেও পরিচিত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষা, গবেষণা, দাওয়াত ও দেশসেবায় অনন্য অবদান রেখে গেছেন।

সৌদি গণমাধ্যমের সংবাদমাধ্যম ওকাজ ডটকমের তথ্য অনুযায়ী, রোববার (১২ অক্টোবর) সকালে তিনি পরলোক গমন করেন। বাদ আসর জেদ্দার জাফালি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং আল-আসদ কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে।

মরহুম ১৯৩৯ সালে জেদ্দা শহরে জন্মগ্রহণ করেন। সেখানেই প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ভূতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন করে নিজের বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর দেশে ফিরে আসেন একজন সম্মানিত বিশ্ববিদ্যালয় শিক্ষক ও ভূবিজ্ঞানের খ্যাতনামা গবেষক হিসেবে।