রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

গাজাযুদ্ধের ১০০০ দিন আজ, বাস্তুচ্যুত ২০ লক্ষাধিক ফিলিস্তিনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় শুরু হওয়া ইসরায়েলি গণহত্যার ১,০০০ দিন পূর্ণ হয়েছে আজ (৩ জুলাই)। দেশটিতে এ যাবত  নিহত হয়েছেন ৭৩ হাজার ৬৬ জন। এছাড়া বাস্তচ্যুত হয়ে ধ্বংসস্তুপে জীবন যাপন করছেন ২০ লক্ষেরও বেশি ফিলিস্তিনি।

শুক্রবার (৩ জুলাই) গাজার স্বাস্ত্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অধীনে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে আসছে, যারা এরপর থেকে এই অঞ্চলে একাধিক যুদ্ধ করেছে। তবে ফিলিস্তিন ভূখণ্ডের ৭০ শতাংশ নিজেদের দখলে রাখার লক্ষ্য ঘোষণা করেছে ইসরায়েল সরকার। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলের গণহত্যায় মোট ৭৩,০৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও, গাজায় খুব কম লোকই প্রবেশ বা প্রস্থান করতে পারছেন।

সম্প্রতি যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েলি সেনারা হামলা একেবারে বন্ধ করেনি বলে অভিযোগ করে ফিলিস্তিনিরা জানান, তারা আর সহ্য করতে পারছেন না। নামমাত্র সুযোগ-সুবিধাযুক্ত বিশাল তাঁবু শিবিরে, কিংবা বোমায় বিধ্বস্ত দালানের ধ্বংসাবশেষে আশ্রয় নিয়ে তারা ইসরায়েলি ড্রোনের একটানা শব্দ এবং নিত্যদিনের হামলার হুমকির মধ্যে জীবনযাপন করে চলেছেন। 

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি, তাদের লক্ষ মূলত হামাস ও অন্যান্য গোষ্ঠীর প্রতি।  এছাড়া তারা হামাসের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগও করে ইসরায়েলি সেনা সদস্যরা। 

সূত্র: ডেইলি সাবাহ

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ