রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

পরিবার ও ব্যক্তি জীবনে আল্লাহর রহমত লাভের জন্য তাকওয়া অবলম্বনের পরামর্শ দিলেন পবিত্র মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী আল-হুজাইফি। আল্লাহর নির্দেশনাবলি পালন এবং নিষেধসমূহ বর্জনের মাধ্যমে তাকওয়া বা খোদাভীতি অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি। 

গতকাল (শুক্রবার, ৩ জুলাই) জুমার খুতবায় মুসলিম উম্মাহর প্রতি এই পরামর্শ দিয়েছেন তিনি। খুতবায় তিনি বলেন, জীবন ও পরিবারে আল্লাহর রহমত ও বিশেষ সুরক্ষা পাওয়ার মূল চাবিকাঠি হলো তাকওয়া।

খুতবায় ইমাম তাকদির বা ভাগ্যের ওপর ঈমানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা এবং সমস্ত নির্ভরতা একমাত্র মহান আল্লাহর দিকে নিবেদিত করার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি মুসলমানদের মনে করিয়ে দেন যে, আল্লাহর ওপর প্রকৃত ভরসা বা তাওয়াক্কুল রাখার পাশাপাশি দুনিয়ার জীবনে যেকোনো বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া ও প্রচেষ্টা চালানো সমানভাবে গুরুত্বপূর্ণ।

একই দিনে মুসলমানদের ঈমানি শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মসজিদুল হারামের খতিব শায়খ আবদুল্লাহ আল-জুহানি। 

জুমার খুতবায় এ বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, বেশি বেশি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা এবং দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে হবে। একই সঙ্গে সুস্থতা, অবসর সময় এবং নিরাপত্তার মতো বড় নেয়ামতগুলোকে অবহেলা না করে সঠিক ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগানোরও পরামর্শ দেন তিনি।

খুতবার শেষ অংশে ইমাম জোর দিয়ে বলেন, মহাবিশ্বের সব বিষয়ের নিয়ন্ত্রণ একমাত্র মহান আল্লাহর হাতে। তাই প্রকৃত আশ্রয় ও মুক্তি মিলবে শুধু নিজের পক্ষ থেকে সৎকাজে অগ্রণী ভূমিকা রাখা এবং আল্লাহর কাছে অবিরাম ক্ষমা প্রার্থনার মাধ্যমে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ