শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদে আজ শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের ইমামতি করবেন দেশটির বিশিষ্ট দুই আলেম ও কারি। এর মধ্যে শায়খ মাহের আল-মুয়াইক্বলি মসজিদুল হারামে এবং হুসাইন আলে শেখ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন।

আরবি তারিখ অনুযায়ী, দিনটি ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি।

শায়খ মাহের বিন হামাদ আল-মুয়াইক্বলি ১৯৬৯ সালের ৭ জানুয়ারি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি পবিত্র কোরআনের হাফেজ। মদিনার শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে গণিত বিষয়ে পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। পরে মক্কায় শিক্ষার্থীদের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ ও ফিকহ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তাফসির বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০৮ সালে পবিত্র মসজিদুল হারামে তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করার মাধ্যমে বিশেষভাবে পরিচিতি পান। ওই বছরই তিনি মসজিদুল হারামের স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় কোরআন তেলাওয়াতকারী।

শায়খ হুসাইন বিন আবদুল আজিজ আলে শেখ ১৯৬৪ সালে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তিনি দেশটির একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, বিচারক ও আলেম। রিয়াদের শরিয়াহ অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করার পর উচ্চতর বিচারিক শিক্ষা গ্রহণ করেন। বিচারিক বিষয়ে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি সৌদি আরবের বিভিন্ন আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে পবিত্র মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব লাভ করেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি মসজিদে নববিতে ইসলামি শিক্ষা ও বিভিন্ন বিষয়ে দরস দিয়ে থাকেন।

২০১৮ সালে আরাফার ময়দানে হজের খুতবা দেওয়ারও সম্মান অর্জন করেন তিনি। সৌদি আরবের বিশিষ্ট আলেমদের মধ্যে শায়খ হুসাইন আলে শেখ অন্যতম।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ