উন্নত ও মানসম্পন্ন সেবা প্রদান করায় হাজীদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলো স্বনামধন্য হজ্জ এজেন্সি 'স্কাই হলিডেজ'।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে অবস্থিত সোস্যাল গার্ডেনে আয়োজিত হজ্জ পুনর্মিলন অনুষ্ঠানে স্কাই হলিডেজের মাধ্যমে ২০২৩ সালে হজ সম্পন্ন করা হাজীদের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।
'হজ শেষে আবারও একসাথে' এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন ম্যানেজিং পার্টনার মো: জসিম উদ্দিন, প্রতিষ্ঠানের কর্ণধার (সিইও) মোহাম্মদ রেজাউল করিম,হজ্জ ও ওমরা পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমানসহ ২০২৩ সালে স্কাই হলিডেজ'র সাথে হজ্জ আদায়কারী হাজী সাহেবগণ।