সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

বিশ্ব প্রবীণ দিবস আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আজ রোববার (১ অক্টোবর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হবে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এবার দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা।’

প্রবীণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাণী দিয়েছেন। এতে তিনি বলেন, প্রবীণদের কল্যাণে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে দেশে প্রবীণের সংখ্যা বেড়েছে।

আলাদা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার প্রবীণদের প্রতি অত্যন্ত সংবেদন ও শ্রদ্ধাশীল। তিনি বলেন, দেশে প্রবীণ নাগরিকদের সংখ্যা বাড়ার সঙ্গে তাদের চ্যালেঞ্জও বাড়ছে। যাদের শ্রম, মেধা, অভিজ্ঞতা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে, তাদের প্রতি দায়িত্ব পালন সবার নৈতিক দায়িত্ব।

সরকারপ্রধান আরও বলেন, প্রবীণ নাগরিকদের মর্যাদা, অগ্রাধিকারসহ সুযোগ-সুবিধার ক্ষেত্রে সরকার নানা কার্যকর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি সরকারি চাকরিজীবীর বাইরে সর্বজনীন পেনশন ভাতা প্রবর্তন করেছে সরকার।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ