মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিমানে যাত্রীদের সাথে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাতে রওনা হয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় পৌঁছান তিনি।

দেশে ফেরার পথে বিমানে ঘুরে ঘুরে সাধারণ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ বিমানে নিজের আসনে বসে পাশে প্রধানমন্ত্রীকে দেখে অনেক যাত্রী বিস্মিত ও আনন্দিত হয়ে ওঠেন। তাদের সহযাত্রী যে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

মুহূর্ত স্মরণীয় করে রাখতে সরকারপ্রধানের সঙ্গে অনেকে ছবি তোলেন। সেই ছবি তোলার আবদারও মেটান তিনি। শেখ হাসিনা শিশুদেরও স্নেহ করেন। তাদের সঙ্গে কিছুক্ষণ গল্পে-আড্ডায় মেতে ওঠেন। কয়েকজন শিশুকে পরম মমতায় কোলেও তুলে নেন তিনি। এ সময় বিমানের ভেতরে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ