মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আমেরিকার চেয়ে ভারত ভালো: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, আমেরিকার চেয়ে ভারত ভালো। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে চার দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ভারত প্রতিদিন পাঁচ হাজার থেকে নয় হাজার ভিসা দিচ্ছে। আমাদের হাজার হাজার লোক অ্যাপ্লাই করছে। কিন্তু তাদের এত জনবল নেই। আর আমেরিকার বছরখানেক লাগে শুধু অ্যাপয়েনমেন্ট নিতে, সে হিসাবে ভারত অনেক সুবিধা দিচ্ছে। ভারত ভিসা ফ্যাসিলিটি আরও বাড়াতে চায়। আমি অদূর ভবিষ্যতে ভারত-বাংলাদেশ ভিসামুক্ত সম্পর্ক চাই’ বলে মন্তব্য করেছেন ড. এ কে আবদুল মোমেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিস্তার পানি বণ্টনের বিষয়ে নীতিগতভাবে বাংলাদেশ ও ভারত এক হয়েছে। কোনো একটা কারণে এটি আটকে আছে, সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে।’

আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ক অনুসরণ করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কাজ করছে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ