শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিলো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বঙ্গোপসাগরের ভাসানচর দ্বীপে বসবাসকারী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিয়েছে তুরস্ক সরকার। জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে বাংলাদেশ সরকারকে সহায়তা করার জন্য এ অ্যাম্বুলেন্স দেওয়া হয়।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্কের বিদেশি সহযোগিতা সংস্থা কর্তৃক দুজন রোগী ও ১৫ যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, টিকার ভাইস প্রেসিডেন্ট ড. উমিত নাসি ইয়োরুলমাজ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সুত্র: বাসস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ