শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

৩০০ নির্বাচনী এলাকায় ৮০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।  

৩০০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত অথবা প্রয়োজন অনুসারে ৮০২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি সব বিভাগীয় কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।

জনপ্রশাসনের সিটিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রত্যেক নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।  

এ লক্ষ্যে ৩০০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত অথবা কমিশনের সিদ্ধান্ত অনুসারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য নির্বাচন কমিশন সচিবালয় চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

এমতাবস্থায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধি প্রতিপালনার্থে নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৩০০টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত অথবা কমিশনের সিদ্ধান্ত অনুসারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রতি উপজেলায় একজন তবে, ১৫ বা তদূর্ধ্ব ইউনিয়ন বিশিষ্ট (পৌরসভাসহ) উপজেলায় দুই জন; জেলা সদরের ক্যাটাগরির পৌরসভায় এক জন, তবে নয় ওয়ার্ডের অধিক হলে জন; সিটি করপোরেশন (ঢাকা উত্তর সিটিতে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫ জন, চট্টগ্রাম সিটিতে ১০ জন, খুলনা সিটিতে ৬ জন, গাজীপুর সিটিতে ৪ জন, অন্যান্য সিটি করপোরেশনে ৩ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ