শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মাওলানা শহীদুল ইসলাম ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ও জাতীয় লেখক পরিষদের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ সময় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মাওলানা ফারুকীর নাম ঘোষণা করেন তিনি।

এর আগে গত ২১ নভেম্বর সকালে জাতীয় পার্টির বনানীস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এছাড়া তিনি দীর্ঘদিন ধরেই কুষ্টিয়া দুই আসনে লাঙ্গল প্রতীকে এমপি প্রার্থী হিসেবে গণসংযোগ করে আসছেন।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জাতীয় লেখক পরিষদের এই সভাপতি তিনি বলেছিলেন, আমি গত এক দশক ধরে কুষ্টিয়া-২ আসনের জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জনগণের জন্য সরকারী উন্নয়ন বরাদ্দের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা এবং দেশি বিদেশি সংস্থার মাধ্যমে আরো বৃহৎ পরিসরে জনগণের সেবা করার জন্য আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।

প্রসঙ্গত, মাওলানা ফারুকী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ভারতের দারুল উলূম দেওবন্দ, দারুল উলূম নদওয়াতুল উলামা লাখনৌ, ঢাকার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। এছাড়া বেশকিছু গ্রন্থের লেখক তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ