মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

১০ ডিসেম্বর ঘরোয়াভাবে সমাবেশ করবে আ.লীগ : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের বড় পরিসরে সমাবেশ হচ্ছে না, এটি ঘরোয়াভাবে পালন করা হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।

কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশের  কর্মসূচি ছিল আমাদের। নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামের শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে ১০ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করবো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র এখন ত্রুটিমুক্ত। সাম্প্রদায়িক ও জঙ্গীবাদী শক্তি গণতন্ত্র সমর্থন করে না। যারা গণতান্ত্রিক নির্বাচনকে বয়কট করছে এবং প্রতিহত করার জন্য অবরোধ ডাকছে হরতাল ডাকছে এরা গণতান্ত্রিক শক্তির পক্ষে না। গণতন্ত্রকে পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ নিতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চলছে। এই লড়াইকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো, তবেই গণতন্ত্র আরো ত্রুটিমুক্ত হবে এবং পরিপূর্ণতা পাবে।

যাদের মনোনয়ন বাতিল হচ্ছে, নির্বাচন কমিশন যৌক্তিক মনে করেই তাদের মনোনয়ন বাতিল করছেন। এক্ষেত্রে আমাদের কোনো মন্তব্য করা সমীচীন নয় বলে মন্তব্য করেন ।

এমএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ