মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির জানা গেল পরিচয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সৌদি আরবে এক ভারতীয়কে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তাদের পরিচয় তুলে ধরেন।

ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে সেহেলী সাবরীন জানান, সৌদি আরবের জিযান অঞ্চলে একজন ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন বাংলাদেশি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানা যায়। তারা হলেন- যশোরের কোতয়ালি উপজেলার বনিয়াবহু গ্রামের মজুন আলীর ছেলে মোফাজ্জল ও ফরিদপুর সদরের নর সিংহদিয়া গ্রামের মোহাম্মদ জালাল বেপারির ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম।

তিনি আরও জানান, অর্থ নিয়ে বিরোধের জের ধরে একজন ভারতীয় নাগরিককে হত্যা করে মরদেহ দাফনের অভিযোগে এই দুই ব্যক্তিকে আটক করা হয় বলে জানা যায়। পরে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, জেদ্দা বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

এর আগে, গত ২৪ ডিসেম্বর ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে হত্যার অপরাধে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। দেশটির জিজান প্রদেশে অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ