শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

শীত-বৃষ্টি-শৈত্যপ্রবাহ নিয়ে যা বলছে আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত দু’দিনে মেঘ ও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। যার ফলে শীতের অনুভূতি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখনো ১০ ডিগ্রির ঘরে রয়েছে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ফেব্রুয়ারিতে আরও একটা শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার তথ্যানুযায়ী, দেশে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ ও বৃষ্টি আপাতত বিদায় নেওয়ায় আজ রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর ফলে আজ রাতে শীত অনুভূতি কিছুটা বাড়তে পারে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) নোয়াখালীর মাইজদীকোর্টে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ভোলায় ৬, বরিশালে ৫, সিলেটে ৩ ছাড়াও ফেনী, পটুয়াখালী ও যশোরে ২ মিলিমিটার বৃষ্টিপাতসহ দেশের বেশকিছু জেলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া আগামী সোমবার (৫ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আজ থেকে সোমবার অবধি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এ ছাড়া আগামী পাঁচ দিনে হালকা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ