শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ইজতেমার গণবিয়েতে যুগলবন্দী হলো ৭২ জোড়া নারী-পুরুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় ৭২ জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।

লাখো মানুষের ইবাদত বন্দেগির মধ্যেই শনিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুক বিহীন বিয়ে। সম্পূর্ণ ইসলাম শরিয়াহ্ মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ভারতের মাওলানা জোবায়রুল হাসান এসব যৌতুকবিহীন বিয়ে পড়ান। ইজতেমা ময়দা‌নে লা‌খো মুসুল্লীর সাম‌নে বি‌য়ের সম্পন্ন হওয়া বরকত ময় ব‌লে ম‌নে ক‌রেন বরগণ।

বিশ্ব ইজ‌তেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। এজন্য সকাল থেকেই অভিভাবকরা হবু দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। প‌রে ৭২ বর-কনের বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি।
 এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ