শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

সচিবদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। এটি হবে নতুন সরকারের প্রথম সচিব সভা।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান গণমাধ্যমকে বলেন, কোনো নির্দিষ্ট এজেন্ডা ধরে নয়, প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

বর্তমানে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৮৫ জন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করছেন। সাধারণত মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিব সভা হয়, যেখানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সব সচিবরা অংশ নেন। মাঝে মাঝে প্রধানমন্ত্রীও সচিব সভায় অংশ নেন। সবশেষ ২০২২ সালের ২৭ নভেম্বর সচিব সভায় যোগ দিয়েছিলেন শেখ হাসিনা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ