শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ন্যায্য মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেবে র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বাহিনীটি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।

এদিন অতিরিক্ত দামে পণ্য বিক্রির কারণে ২০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কমান্ডার আল মঈন বলেন, সরকার নির্ধারিত ও ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য  বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে র‍্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে বলেও জানিয়েছেন আল মঈন। 

এছাড়া সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, রোববার পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাবের ধারাবাহিক অভিযান চলমান থাকবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ