শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

বাংলাদেশ থেকে অদক্ষ কর্মী নেবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষ কর্মীর পাশাপাশি বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি আরবের সরকার। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এর আগে প্রবাসী কল্যাণ ভবনে তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, সৌদি সরকার দক্ষ কর্মীর পাশাপাশি বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে। কর্মী নেওয়ার বিষয়ে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নিচ্ছে দেশটি।

আর সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, প্রথম দফায় ৬০ জন নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এজন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। গত বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি দেশটিতে কাজ করার জন্য ভিসা পেয়েছেন।

শিগগিরই এ বছরের বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ