শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

মেট্রোরেলের বগি বাড়বে না, বিরতির সময় কমবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাত্রীর চাহিদা থাকলেও মেট্রোরেলের বগি আর বাড়বে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ফ্রিকোয়েন্সির (বিরতি) সময় কমানো হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মেট্রোরেল যোগাযোগের ক্ষেত্রে একটা বড় সুবিধা এনে দিয়েছে। এখন মানুষের প্রচুর চাপ, অনেকে উঠতে পারে না। সেক্ষেত্রে একটা আলোচনা আছে যে, ফ্রিকোয়েন্সি কমিয়ে ট্রেন বাড়িয়ে সুবিধাটা বাড়ানো যায় কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে মেট্রোরেল চালু করতে পারবো, কয়েক বছর আগেও এটা আমাদের কাছে স্বপ্নের মতো ছিল। মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না, যখন তখন বগি বাড়ানো যাবে। যখন তখন একটা চেঞ্জ করা যাবে। পৃথিবীর কোনো দেশে মেট্রোর বগির সংখ্যা পাঁচের বেশি নয়। আমাদের এখানে অলরেডি ছয়টা কাজ করছে।

তিনি বলেন, ‘এটা তো একটা টেকনোলজিক্যাল বিষয়। এটা তো সাধারণ রেলওয়ে না যে বললেই...। আমি অবাক হলাম, কোনো কোনো পত্রিকার সম্পাদকীয় লিখেছে যে, মেট্রোরেলের বগি আরও বাড়ানো হোক।’

‘এর বেশি বাড়ানোর আর কোনো সুযোগ নেই। ফ্রিকোয়েন্সিটা দুই মিনিট করে কমানোর একটা ব্যবস্থা হচ্ছে’ বললেন ওবায়দুল কাদের।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী অন্যান্য মেট্রোরেল প্রকল্পের বিষয় বলেন, ‘ফান্ড কমিয়ে প্ল্যান বিকৃত করতে আমরা চাইছি না।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ