শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

৬ দাবিতে আগামীকাল ঢাকায় সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমসাময়িক নানা দাবিতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ঢাকার পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনটির প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাতিল, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন-২০২৩ (খসড়া) পাশ না করতে, কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ, মাওলানা মামুনুল হকসহ আলেম উলামাদের মুক্তি, হেফাজতের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করবে।

মুফতী কিফায়াতুল্লাহ আজহারী আওয়ার ইসলামকে জানান, আগামীকালের সংবাদ সম্মেলনে আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সহকারী সহসভাপতি মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা জুনায়েদ আল হাবিবসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ